ভগবান শ্রীকৃষ্ণ তার বাঁশি সে কিভাবে পেয়েছিল, কে দিয়েছে তার বাঁশি?
ভগবান শ্রীকৃষ্ণ যখন তার বাল্যলীলা করতে ছিলেন। তখন খেলা করতে করতে একদিন গঙ্গার তীরে গিয়েছিলেন।।দেখলেন একজন বৃদ্ধ বাঁশি বাজাচ্ছেন এবং বাঁশি বিক্রি করছেন।। ওই বাঁশির সুর শুনে ভগবান শ্রীকৃষ্ণ বৃদ্ধ লোকটির কাছে যান এবং বলেন, হে মুনিবর আপনার বাঁশির সুর খুব সুন্দর। আপনি কি আমাকে শিখাবেন বাংশি বাজানো।তখন বৃদ্ধ লোকটি বললেন তুমি খুব ছোট। তুমি পারবে না বাঁশি বাজাতে।
তখন ভগবান শ্রীকৃষ্ণ কেঁদে দিলেন এবং বললেন আমি পারবো দয়া করে আমাকে শিখিয়ে দিন।। এই অপূর্ব লীলা বিলাস দেখে সমস্ত দেবদেবী হাসছিলেন। এই ভেবে যিনি সমস্ত কিছুর একমাত্র মালিক। তিনি বাঁশি শেখার জন্য কাঁদছেন।বৃদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ এর এই লীলা দেখে খুব দয়া হলো (বৃদ্ধ জানে না শ্রীকৃষ্ণ পরমেশ্বর)।
তারপর সে (বৃদ্ধ) বললো আচ্ছা ঠিক আছে আমি তোমাকে শিখাবো। তখন ভগবান শ্রীকৃষ্ণ খুবই আনন্দিত হলেন।। বৃদ্ধ লোকটি শ্রীকৃষ্ণ এর হাতে একটি বাঁশি দিলেন এবং বললেন আমি যেভাবে বাজাবো তুমিও ঠিক সেইভাবে বাঁশি বাজাবে।। ভগবান শ্রীকৃষ্ণ বললেন ঠিক আছে।। বৃদ্ধ যখনই বাঁশিতে ফু দিলেন।। তখনই ভগবান শ্রীকৃষ্ণ বাঁশিতে ফু দিলেন।
ভগবান শ্রীকৃষ্ণ যখন বাঁশি সুর তুললেন সেই সুর শুনে সমস্ত দেবদেবী, সমস্ত জীব জগৎ বিমোহিত হয়ে কি চমকে গেলেন না কি?
এবার তো অন্য রকম।দেব দেবী পুস্প বৃষ্টি করতে লাগলেন।।। তখন বৃদ্ধ লোকটি ভাবলেন এ কোন সাধারন বালক নয়৷৷
ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছিল সেই সময় বৃদ্ধ লোকটি তার চরনে শুয়ে পড়লেন।। এভাবেই ভগবান শ্রীকৃষ্ণের কাছে বাঁশি আসল এবং বাঁশি বাজানো শুরু করেন।
সংগৃহীত!
(আপনি একজন হিন্দু হয়ে থাকলে লেখাটির সবার সাথে শেয়ার করুন)
0 মন্তব্যসমূহ