Ticker

10/recent/ticker-posts

Ad Code

সারাক্ষণ বিয়ের ভাবনায় দিন কাটে। সঙ্গীকে পাওয়ার স্বপ্নে বিভোর!

এটি একদম স্বাভাবিক যদি আপনি জীবনের এমন একটি পর্যায়ে থাকেন যেখানে সঙ্গী পাওয়ার আকাঙ্ক্ষা ও ভালোবাসার চিন্তা মাথায় ঘুরপাক খায়। তবে জীবনের এই পর্যায়ে নিজেকে সময় দিন, নিজের উন্নয়ন এবং লক্ষ্যগুলোর প্রতি মনোযোগ দিন।


👉বিবাহিত?

সংসারে অশান্তি। বিবাহ ভেঙ্গে দিয়ে সব মিটমাট করে ফেলতে ইচ্ছা করে!

👉 অবিবাহিত?

সারাক্ষণ বিয়ের ভাবনায় দিন কাটে। সঙ্গীকে পাওয়ার স্বপ্নে বিভোর!


🤔 ধনী?

একটু শান্তি আর সুখের খোঁজ কোথা থেকে পাওয়া যায়, তা ভাবতে ভাবতে বিষন্নতায় ডুবে থাকা!

🤔গরীব?

আরও বেশি অর্থ উপার্জনের পথ খুঁজে ফেরা!

🤔 শিশু?

কবে যে বড় হবো? সবাই ছোট-ছোট বলে!

🤔 প্রাপ্তবয়স্ক?

ইশ্! সেই শৈশবটাকে যদি আবার ফিরে পেতাম!

 

msmmotivation

 

🤔 সন্তানপ্রাপ্ত?

হে ভগবান এইগুলোর যন্ত্রণায় জীবনটা শেষ হয়ে গেল। একটাও মানুষ হলো না। যাদের সন্তান নেই তারাই ভালো আছে!

🤔 নিঃসন্তান?

হে ভগবান পৃথিবীর যেকোন কিছুর বিনিময়ে আমাকে সন্তান দাও!

🤔 চাকুরীজীবি?

দিনরাত এত খাটুনি আর ভালো লাগে না! একটু স্বস্তি চাই।

🤔 বেকার?

কবে যে একটা চাকুরী হবে!

🤔 সেলিব্রেটি?

মুখ লুকাতে ব্যস্ত!

🤔 সাধারণ ব্যাক্তি?

সেলিব্রেটি হওয়ার স্বপ্নে বিভোর!

🤔 ব্রহ্মচারী??

গৃহস্থ জীবনেই মনে হয় সর্বসুখ,আর কতদিন একা থাকব?

🤔 গৃহস্থ??

ব্রহ্মচারী হলে মনে হয় ভাল হত🤨🤨 উফ্, সংসারে কত ঝামেলা।

এই জগতে একমাত্র মৃত্যু ছাড়া মানুষের এই অসীম ইচ্ছা, চাহিদা আর অপূর্ণতাকে দমানোর কোনো শক্তি নেই।

কাজেই আসুন, যে যেই অবস্থানে আছি সেখান থেকেই নিজের মনের সর্বোচ্চ প্রশান্তিটা খুঁজে নেয়ার চেষ্টা করি।🙏

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ