Ticker

10/recent/ticker-posts

Ad Code

আজ English ক্লাস রুম থেকে বের হয়ে লাইব্রেরীর সামনে দাঁড়িয়ে ছিলাম।

 আজ English ক্লাস রুম থেকে বের হয়ে লাইব্রেরীর সামনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ একটা মেয়েকে দেখে খুব ভালো লেগে গেল। বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলাম। মেয়েটা লাইব্রেরী সামেনের বেঞ্চে বসাছিলো। আমিও একটু সাহস করে তার পাসের বেঞ্চে গিয়ে বসলাম । 

তারপর ভাবলাম, 

" সাহস করে তার নাম টা জানি , আজকের পর আর যদি দেখা না হয়। "

যেই ভাবনা সেই কাজ। 

আমি তাকে বললাম, 

 আপনার নামটা জানতে পারি?  

" কেন? "

কারণ আপনাকে আমার ভালো লেগেছে 😝, আমি তো দেখেই মুগ্ধ হয়ে গেছি😜। 

মেয়েটা খানিকটা অপ্রস্তুত হয়ে গেল। আশেপাশে ভালো করে তাকিয়ে আবার আমার দিকে তাকালো। 

বললো, 

" আপনি কিসে পড়েন? " 

আমি বললাম CSE Department পড়ি . 

সে আমাকে বলল...

" নিউটনের সূত্র তিনটা জানেন? " 

আমি একটু মজাকরেই বললাম, জানতাম তবে আপনাকে দেখে ভুলে গেছি😄।

সে যা বললো তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুুত ছিলাম না। 


" সে আমাকে বললো - সামান্য তিনটি সূত্র মনে রাখতে পারেন না, আবার মেয়ে পটাতে আসছেন😓। " 


আমি চুপচাপ বসে রইলাম। আমাদের কাছে এক আন্টি গভীর মনোযোগ দিয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি আরো লজ্জা পেলাম। 


এরপর মেয়েটা তার কলম বের করলো। তারপর একটা কাগজে কি যেন লিখলো। লেখা শেষ করে সেই কাগজটা আমাকে দিয়ে বললো, 

 বাসায় যাবার সময় সূত্র তিনটা মুখস্থ করতে করতে বাসায় যাবেন। এখন হচ্ছে পড়াশোনা করার বয়স, এসব প্রেম ভালো লাগা অনুভব করার বয়স নয়। 🥲

আমি কাগজটা নিয়ে অপমানিত হয়ে চলে এলাম। বেশ খারাপ লাগছে, আমি রিকশায় উঠে বসি। 

রিকশায় বসে কাগজটা বের করলাম। কি ঘোড়ার আন্ডা সূত্র লিখেছে দেখতে ইচ্ছে হলো। কাগজটা বের করে আমি বোকা হয়ে বসে রইলাম। 

সেখানে লেখা ছিল, 

❝আমার পাশে আমার মা বসে আছে।আমি চাইলেও আপনার সঙ্গে ভালো করে কথা বলতে পারবো না। দয়াকরে, আপনি কিছু মনে করবেন না।❞





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ