গীতার এই উপদেশগুলি আপনার জীবনে অনুপ্রেরণা যোগাবে ও সহায়তা করবে:--
🙏জয় গীতা 🙏
--:নিজের প্রতি বিশ্বাস হারাবেনা:--
বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আদিকাল থেকে এই কথাটির প্রচলন রয়েছে। মানুষ নিজের ওপর থেকে যদি বিশ্বাস হারিয়ে ফেলে তাহলে তার পতন ঘটতে বাধ্য। তাই যেটা একবার ঠিক করবেন সেটাই করার চেষ্টা করুন। কখনোই নিজের প্রতি বিশ্বাস হারানো উচিত নয়।আমি জানি আমি পারবো,এই কথাটি সব সময় নিজেকে বলুন--দেখবেন নিজের লক্ষ্যে ঠিক পৌঁছে যাবেন।
![]() |
| হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম |
--:অধর্মের পথে বিনাশ নিশ্চিত:--
অসৎ পথে চললে পরিনাম খারাপই হবে। আপনি যদি মনে মনে এটা জেনে থাকেন যে আপনি যা করছেন-সেটা ঠিক নয়-অস্বাভাবিক এবং অন্য কারো ক্ষতি হচ্ছে।তাহলে জীবনের শেষ পর্যায়ে এসে আপনার সাথেও খারাপ হবে। সেইজন্য খারাপ কাজ করার কথা মনেও আনা উচিত না।
--:সন্দেহ মানুষের মন থেকে সুখ কেড়ে নেয়:--
সন্দেহ একটি মানসিক রোগ,যা শুধু আপনাকেই না,আপনার চারপাশের মানুষজনকেও একটা অস্বস্তিকর পরিবেশে ঠেলে দেয়। অহেতুক সন্দেহ সম্পর্কে ভেদাভেদ সৃষ্টি করে। গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি সন্দেহপ্রবন হয়,,সে ইহলোক কিংবা পরলোক কোথাও গিয়েই শান্তি পায়না,সন্দেহ শুধু অশান্তি ডেকে আনে জীবনে।
--:ক্রোধই মানুষের সবচেয়ে বড়ো শত্রু:--
রাগ মানুষের থেকে সব কেড়েই নেয়,কিছু ফিরিয়ে দেয়না। সর্বদা মনে রাখবেন রাগের থেকে ভ্রমের সৃষ্টি হয়,ভ্রম থেকে মনে ভয় সৃষ্টি হয়,যখন মনে ভয় সৃষ্টি হয়,তখন সুবুদ্ধির বিনাশ ঘটে এবং ঠিক-ভুল জ্ঞান লোপ পায়। আর এর পরেই মানুষের পতন ঘটে।
--:মনকে লাগামছাড়া করে ফেলবেন না:--
মনের কথা শোনা উচিত,কিন্তু তার মানে এটা নয় যে যা মন চাইবে তাই করবেন। যার নিজের মনের ওপর নিয়ন্ত্রণ নেই,তার মনই তার জন্য সবচেয়ে বড়ো শত্রু । আপনার মন যদি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়,তাহলে তার থেকে বড়ো শত্রু আর কেউ হতে পারেনা।চেষ্টা করুন যাতে আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারেন,উল্টোটা হলে আপনারই বিপদ।
--:কর্ম করে যাও,ফলের চিন্তা করোনা:--
কারো থেকে কখনই বেশি কিছু প্রত্যাশা রাখবেন না। যখন আপনি কোনো রকম প্রত্যাশা না নিয়ে কোনো কাজ করেন তাতে নিরাশ হবার সম্ভাবনা অনেক কমে যায়। আমাদের জীবনে মোটামুটি সব সমস্যার প্রত্যাশা জড়িয়ে আছে।
--:আমৃত্যু নিজের কর্তব্য করে যাও:--
আপনার প্রতিটি কাজ সততার সাথে করুন। গোটা বিশ্বে প্রতিটি প্রাণী কিছু না কিছু কাজ করতে এসেছে। সেরকম আপনারও নির্দিষ্ট কিছু কর্তব্য রয়েছে। সেই কর্তব্যের পালন পূর্ণ সততার সাথে করা উচিত। প্রতিটি মানুষ যদি নিজের নিজের কর্তব্য সততার সাথে পালন করেন,তাহলে আর কোনো ঘাটতি থাকবে না। পৃথিবী একটি সুন্দর স্থানে পরিণত হবে।
--:কাম,ক্রোধ আর লোভ ত্যাগ করুন:--
কাম,ক্রোধ আর লোভ>এই তিনটি জিনিস পাঁকের মতো যা সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। এতে একবার আটকে গেলে বেরোনো অসম্ভব! খেয়াল রাখবেন যাতে এই তিনটি বিষয় আপনার ওপর চেপে বসতে না পারে। যতটা সম্ভব নিজেকে কাম, ক্রোধ আর লোভের মায়াজাল থেকে সরিয়ে রাখার চেষ্টা করুন।
--:প্রতিটি কাজের ফল এ জন্মেই পাবেন:--
এই জীবনে কিছুই হারায় না এবং কোনো অভিজ্ঞতাই বৃথা যায়না। প্রতিটি ছোট বিষয়েও কিছু না কিছু শিক্ষা লুকিয়ে আছে। সবার কাছ থেকেই কিছু না কিছু শেখার আছে, সে আপনার চারপাশের মানুষজন হোক,গাছপালা হোক,পশু-পাখি হোক কিংবা প্রকৃতি নিজেই। আমাদের সার্বিক বিকাশের জন্য এটা অত্যন্ত জরুরি।
--:মৃত্যু যখন নিশ্চিত তখন শোক কিসের:--
এই সংসারে যার জন্ম হয়েছে,তার মৃত্যুও নিশ্চিত। যে এসেছে,সে একদিন না একদিন যাবেই।জীবনের এই সত্যটিকে মানতে শিখুন,এমন পরিস্থিতে তার জন্য শোক করে নিজের জীবন বিসর্জন দেওয়া ঠিক না। এটাই প্রকৃতির নিয়ম।
অতএব>>পবিত্র শ্রীমদভগবদগীতা মনোযোগ দিয়ে পড়ুন,গীতার বাণী অনুসরণ করুন এবং অন্যদের কেও পড়ার অনুরোধ করুন। হিংসা,লড়াই,বিদ্বেষ ভুলে গিয়ে সমাজ কে সুন্দর তৈরী করুন।


0 মন্তব্যসমূহ