Ticker

10/recent/ticker-posts

Ad Code

আমরা এই ক্ষণস্থায়ী জীবন নিয়ে কতো অহংকার করি

 🙏🙏💞হরে কৃষ্ণ💞🙏🙏


কিসের এত অহংকার??? 

যদি ঘুম  ভাঙ্গে তবে, হবে গতকাল,, আর যদি, না ভাঙ্গে তবে হয় পরকাল।। 🙏🙏।। 

তবুও আমরা এই ক্ষণস্থায়ী জীবন নিয়ে কতো অহংকার করি।। 🌹

অহংকার চার প্রকারের হয়।🌹

১. উচ্চশিক্ষার অহংকার।

২. উচ্চ কুলের জন্মের অহংকার।

৩. রূপের অহংকার।

৪. এবং ধন সম্পদের অহংকার।🌹


অহংকার সবই ব্যর্থ কারণ আপনি এসব কিছুই সাথে নিয়ে যেতে পারবেন না আপনর সাথে যদি কিছু যায় সেটা হলো এই মধু মাখা সুধা মাখা কৃষ্ণ নাম।🌹


মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই এ দেহ মোর পচা দেহ গৌরব কিসের ভাই।🌹


যুধিষ্ঠির মহারাজ ছিল স্থির ও ধৈর্যবান ধর্মপরায়ণ ব্যক্তি তিনি হস্তিনাপুর সিংহাসন ফিরে পেলেন আর দুর্যোধন ছিল অহংকারী ব্যভিচারী দুরাচারী তার ধ্বংস হয়েছিল।

এবার আপনি ঠিক করুন আপনি কোন পথে যেতে চান।


ধর্মের পথে হাঁটলে কষ্ট ঠিকই হবে কিন্তু জয় আপনারই হবে।🌹


মনুষ্য জীবন সুদুর্লভ জীবন খুব কষ্ট করে মানুষ জীবন পাওয়া গেছে তাই মনুষ্য জীবনের সৎ ব্যবহার করুন।


আকাজ কুকাজ করে নিজের জীবনের অমূল্য সময় নষ্ট করবেন না।🌹


কৃষ্ণের শরণাগত কিন্তু আমাদের হতেই হবে কাজেই সময় থাকতে কৃষ্ণের শরণাগত হওয়া বুদ্ধিমানের কাজ নয় কি স্বয়ং বিচার করুন।🌹


চৈতন্য মহাপ্রভু জীবের উদ্ধারের জন্য মানুষের কল্যাণের জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে বলেছেন।


এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে আমরা যাতে চিৎ জগত বা ভগবদ্ধামে ফিরে যেতে পারি সে ব্যবস্থা তিনি করেছেন।🌹

তাহলে সময় নষ্ট না করে চলুন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি এতে আপনারই মঙ্গল   ।। 🌹


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ