নিজেকে পরিবর্তন করার উপায় || changing motivational quotes
মার্চ ০৫, ২০২২
★নিজেকে পরিবর্তন করার উপায় ★
দৈনন্দিন জীবনে একজন মানুষকে স্বাভাবিকভাবেই বিভিন্ন রকম সমস্যার মুখোমুখি হতে হয়। একেবারেই ঝামেলাবিহীন মানুষ আপনার পক্ষে খুঁজে পাওয়া দুষ্কর।
নিজেকে পরিবর্তন করুন
তারপরেও আপনি যখন কাউকে তাঁর কুশল জিজ্ঞাসা করবেন, তিনি তাঁর সমস্যার কথাটি এড়িয়ে গিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করবেন যে তাঁর জীবন কত নির্ঝঞ্ঝাট, কত নিখুঁত। সাধারণত এক অর্থে এই উত্তরগুলো সম্পূর্ণ ভুল এবং অর্থহীন। এটাই বাস্তব যে আপনার জীবনেও অন্যান্য মানুষের মতোই সমস্যা আছে। এ ধরনের সাধারণ কিছু সমস্যাগুলো নিয়েই আজকের আয়োজন ।
শুরু করার সাথে সাথে প্রশ্নে প্রশ্নে একটু খোঁজাখুঁজি করা যাক। সেগুলো হতে পারে আপনার মধ্যে লুকিয়ে থাকা অবসাদ কিংবা আপনার প্রিয় কোনো বদঅভ্যাস, যেটাকে আপনি বদ অভ্যাস বলে মনে করেন কিন্তু ছাড়তে নারাজ অথচ সেটাকে পুঁজি করে দিনের পর দিন নিজেকে দোষ দিয়ে যাচ্ছেন কিংবা এর থেকেও বড় কিছু। আচ্ছা, আমরা প্রশ্নগুলোর দিকেই তাকাই–
১. কারো সাথে সম্পর্ক খারাপ ?
২. হতাশায় ভুগছেন ?
৩. মিথ্যা বলা কি অভ্যাসে দাঁড়িয়ে গেছে ?
৪. প্রয়োজনীয় কাজ অসম্পূর্ণ থেকে যাচ্ছে ?
৫. কোনোরকম আসক্তি আছে ? (গেম খেলা, পর্ণ দেখা অথবা প্রেমে জড়িয়ে পড়া ইত্যাদি)
৬. কিছু হলেই অভিযোগ করতে ছোটেন কি ?
৭. পৃথিবীর সব মানুষের ব্যাপারে তিক্ত অনুভূতি আছে কি ?
৮. নিজের বাবা-মায়ের সাথে বহুদিন যোগাযোগ নেই ?
৯. গড়িমসি করার অভ্যাস ছাড়তে পারছেন না ?
মজার ব্যপার হচ্ছে, আমরা প্রত্যেকেই ব্যাক্তিগত সমস্যা দ্বারা আক্রান্ত। যেগুলো আগেই প্রশ্ন আঁকারে উল্লেখ করা হয়েছে। তবে এর মধ্যেই একটা বড় সমস্যা লুকিয়ে আছে, তা হলো সামনে সমস্যা বা ঝামেলা থাকলেও সেটা কাটিয়ে ওঠার কোনো চেষ্টা না করা। আর এই ভুলের ফলাফল হয় এই রকম, সমস্যার মুখোমুখি আমাকে হতেই হবে সেটা একটু আগে অথবা একটু পরে। মনে রাখবেন,আপনার সমস্যার কারণে পৃথিবী কিন্তু থেমে থাকবে না; আপনার সমস্যা যতই বড় হোক না কেন।
0 মন্তব্যসমূহ