Ticker

10/recent/ticker-posts

Ad Code

হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে কিনা জানাবে দুই পরীক্ষা ||Health Tipes

হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে কিনা জানাবে দুই পরীক্ষা 

                      Health Tipes

আচমকা বুকে ব্যথা হলে সেটি হার্ট অ্যাটাকের (Heart Attack) লক্ষণ। যাকে বলা হয় মাওকার্ডিয়াল ইনফ্রাকশান। শিরার মধ্যে রক্তের গতি বন্ধ হয়ে গেলেই এমনটা হয়। আবার কিছু ক্ষেত্রে গতি কমে যায়।

সাম্প্রতিককালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে। অধিকাংশ মানুষের ধারণা, বয়স বাড়লে হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি পায়। মানে কম বয়সে হৃদরোগের ঝুঁকির ব্যাপারস্যাপার নেই। কিন্তু আজকাল অনেক কম বয়সীরা হৃদরোগে আক্রান্ত হচ্ছেন।

            (ক্লিক করে ভিডিওটিকে দেখে নিন) 

ধমনীতে বাধার কারণে যখন হৃদযন্ত্রে রক্ত সঞ্চালন ব্যাহত হয়, মূলত তখনই হৃদযন্ত্রের সমস্যাগুলো দেখা দেয়। কেউ যদি উচ্চ কোলেস্টেরল বা উচ্চ রক্তচাপে আক্রান্ত হোন, তাহলে হৃদরোগের ঝুঁকি অনেকাংশে বৃদ্ধি পায়। ডায়াবেটিস শনাক্তকরণের জন্য যেমন রক্ত পরীক্ষার প্রয়োজন পড়ে, তেমনই হৃদরোগে আক্রান্ত হতে পারেন কিনা তার পূর্বাভাসও আপনি পেতে পারেন বহু আগে থেকেই। হার্ট অ্যাটাকের ঝুঁকিতে আছেন কিনা, কীভাবে জানাবে দুই পরীক্ষা জেনে নিন। 

★সিআরপি পরীক্ষা:

সিআরপি (সি-রিঅ্যাকশন প্রোটিন) পরীক্ষার মাধ্যমে। লন্ডনের ‘ন্যাশনাল হার্ট অ্যান্ড লাং ইনস্টিটিউট’-এর বিশেষজ্ঞরা এই পদ্ধতিটি আবিষ্কার করেছেন। ‘সিআরপি’ এক ধরনের প্রোটিন। হার্ট অ্যাটাকের পর রক্তে যার অস্তিত্ব পাওয়া যায়। মূলত রক্তে এই প্রোটিন বৃদ্ধি পেলে হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। তাই এই ‘সিআরপি’ পরীক্ষার মাধ্যমে প্রায় বছর তিনেক আগে থেকে জেনে নেওয়া সম্ভব হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা। থাকলেও তা কতোটা। ‘সিআরপি’-এর মাত্রা সাধারণত ২ মিলিগ্রাম বা তার নীচে থাকা স্বাভাবিক। তবে এর মাত্রা যদি ১০-১৫ মিলিগ্রাম থাকে, তাহলে হৃদযন্ত্র ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কা যায়।

         (ক্লিক করে ভিডিওটিকে দেখে নিন) 

★চোখ বলবে হৃদযন্ত্রের কথা:

শরীরের প্রায় অনেক রোগের পূর্ব লক্ষণ দেখা দেয় চোখে। হৃদরোগের ক্ষেত্রেও তাই। চোখে রেটিনার চরিত্র, আচার-আচরণ দেখে অনেক আগেই হার্ট অ্যাটাকের পূর্বাভাস পাওয়া সম্ভব। এই অভিনব পদ্ধতি আবিষ্কার করেছে গুগলের আট সদস্যের একটি গবেষক দল। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরলের উচ্চ মাত্রা বোঝার প্রাথমিক উপায় হিসাবে চিকিৎসকরা বহুদিন ধরেই রেটিনা পরীক্ষা করে আসছেন। রেটিনার ধমনীতে একটুও বদল চোখে পড়লে তা হার্ট অ্যাটাকের পূর্বাভাস হতে পারে। এ ছাড়াও কয়েক ধরনের ক্যানসারের ক্ষেত্রেও প্রাথমিকভাবে রেটিনা পরীক্ষার পদ্ধতিটি প্রচলিত রয়েছে। 

(লেখাটি থেকে উপকৃত হয়ে থাকলে শেয়ার করুন) 

★আমাদের সাথে থাকুন,

 🔸YouTube Channel link : https://www.youtube.com/c/MSMMotivation

Facebook page : https://www.facebook.com/msmmotivation/ 

Instagram page : https://www.instagram.com/msmmotivation/,facebook groups

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ