Ticker

10/recent/ticker-posts

Ad Code

হার্টের জন্য উপকারী ৮ খাবার|| Health Tipes

প্রবাদ আছে প্রতিরোধ নিরাময়ের চেয়ে ভালো। কাজেই ভোগের চেয়ে রোগ থেকে মুক্তি পেতে যুদ্ধ নয় কেন?
আমরা জানি শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গই হচ্ছে হার্ট, তাই এর বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন।

msmmotivation

এমন কিছু খাবার আছে যা খেলে সহজেই হার্টের নানা রকম সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

নিচে হার্টের জন্য উপকারী ৮ খাবারের বিষয়ে আলোচনা করা হলো।

★রসুন-

রসুন কার্ডিওভাস্কুলার রোগ হওয়ার ঝুঁকি কমায় এবং প্রাকৃতিক ভাবেই এটা হার্টের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। এটা শুধু রক্ত চলাচলকেই স্বাভাবিক রাখে না; একই সাথে হার্টকেও সুস্থ রাখে।

★আদা-

আদা এমন একটি ওষুধি উদ্ভিদ; যা রক্তনালীকে বিশ্রাম দেয় এবং রক্ত প্রবাহকে চালু রাখতে সাহায্য করে। হার্টের অসুখের বিরুদ্ধে অ্যান্টিফ্ল্যামেটরি হিসেবেও যুদ্ধ করে আদা।

★আমলকী-

হার্টকে ভাল রাখার জন্য আমলকী সন্দেহাতীতভাবে সবচেয়ে ভালো ওষুধু হিসেবে কাজ করে। প্রায় সব ধরনের কার্ডিওভাসকুলার রোগ প্রতিরোধ করার এক অদ্ভূত ক্ষমতা রয়েছে আমলকীর।
★হলুদ-

হার্টের অসুখে হলুদও কার্যকরী ভূমিকা রাখে। এতে এমন এক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা প্রদাহজনিত আক্রমণের বিরুদ্ধে কাজ করে।

★বিলবেরি-

এটি ব্ল্যাকবেরির মতোই একটি ফল। এটিও হার্টের জন্য অত্যন্ত উপকারি। নিয়মিত এফল খেলে হার্টের যে কোন সমস্যার ঝুঁকি থেকে মুক্ত থাকা যায়। এমনকি এ ফলটি রক্তচলাচলকে সচল রাখে।

★লাল মরিচ-

লাল মরিচ হার্টের সঠিক ওষুধের কাজ করে। এটা হার্টের জন্য পুষ্টিকর খাবার বটে। কারণ হার্টের জন্য এর প্রভাব কাচামরিচ থেকে ভালো।

★সবুজ চা-

বর্তমান সময়ে হার্টের জন্য সবচেয়ে বেশি ওষুধের কাজ করে সবুজ চা। এটা শুধু রক্তের শিরাকেই সচল রাখে না, শিরাকেও রক্ষা করে।


★পুদিনা পাতা-

এটি হার্টের জন্য অত্যন্ত কার্যকরী। পুদিনা রক্তের শিরায় অক্সিজেন চলাচলে সাহায্য করে।

(লেখাটি থেকে উপকৃত হয়ে থাকলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে)

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ